মহাসমাবেশের অনুমতি পেয়ে স্লোগানে উত্তাল নয়াপল্টন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহাসমাবেশের অনুমতি পেয়ে স্লোগানে উত্তাল নয়াপল্টন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। অনুমতি পাওয়ার খবর পাওয়া পর থেকেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নয়াপল্টন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। স্লোগানে স্লোগানে বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে যাচ্ছেন নেতাকর্মীরা।

বর্তমান সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে এই মহাসমাবেশে করবে বিএনপি। শনিবার দুপুর ২টায় এ মহাসমাবেশ শুরুর কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনুমতি পাওয়ায় রাতেই আমাদের সকল মঞ্চ ও মাইক লাগানোর কাজ সম্পূর্ণ হবে।

নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ