মহিলা দলের চার নেত্রী বহিঃস্কার : মহিলা দলের প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২১, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২১, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল-কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি জেসমিনা খানম, আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটাকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিস্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিস্কৃত হওয়ায় তাদের সাথে মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোন প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে।

জনতার আওয়াজ/আ আ