মহিলা দলের ভারপ্রাপ্ত সম্পাদক হেলেন জেরিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ

জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
বুধবার (১৬ নভেম্বর) মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কারাগার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
উল্লেখ্য, পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় ৬ নভেম্বর ভোরে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে র্যাব- ৩ এর একটি দল গ্রেফতার করে। এরপর থেকেই সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়।

জনতার আওয়াজ/আ আ