মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

স্থানীয়রা জানান, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি উঠেছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের জন্য বিএসএফকে দায়ী করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ