মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি শারজাহ শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) পালন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি শারজাহ শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৯, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শারজাহ শাখার ব্যাবস্তাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হয়েছে। শারজাহ বিএম ডব্লিউ এরিয়ায় লাকী গ্যারেজ ময়দানে এ উপলক্ষে নুরানী মিলাদ, কিয়াম, নাত-হামদ, মাইজভাণ্ডারী কালাম, ইসলামিক আলোচনা, জিকিরে ছেমা ও পরিশেষ বিশ্ব উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

গাউছিয়া হক কমিটি শারজাহ বিএম ডব্লিউ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত মাহফিলে প্রধান অথিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব আমিরাতের সিনিয়র সদ‍স‍্য ও সি এন এন টিভি আমিরাত ব‍্যুরো প্রধান লায়ন ওসমান চৌধুরী।

সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী উপস্থাপনায় মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দের মধ‍্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি
মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মো. লোকমান হাকিম চৌধুরী, মো. জসিম উদ্দিন, বিশিষ্ট ব‍্যবসায়ী মোহাম্মদ রাশেদ, মো. আবদুর রহিম, বিশিষ্ট সংগঠক ও ব‍্যবসায়ী মুহাম্মদ ইদ্রিস, ব‍্যবসায়ী মুহাম্মদ মন্জুর উদ্দিন, সাংবাদিক মু. আরমান চৌধুরী সহ স্থানীয় ব‍্যবসায়ী ও কমিউনিটির গন‍্যমান‍্য অনেকেই।

শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ রবিউল হোসেন। নাতে রাসুল (দ.) পরিবেশন করেন মোহাম্মদ আবুল কাশেম।
মাহফিলে নুরানী তকরির করেন, মাওলানা গোলাম উন নবী নঈমী, মোহাম্মদ নুরুল হাসনাত (বাবু) তাওয়াল্লাদে গাউসিয়া পরিবেশন করেন মোহাম্মদ যোবাইদুল হক (যুবায়ের)।

আলোচনায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মুসলিম উম্মাহর জন‍্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার, সূর্যোদ্বয়ের ঠিক পূর্বমুহূর্তে, সুবহে সাদিকের সময় মহাকালের এক মহাক্রান্তিলগ্নে মানবজাতির জন‍্য কল‍্যানের বার্তা নিয়ে রাসুলে পাক (স.) এর আগমন ঘঠেছিল। ঈদ, মিলাদ আর নবী তিনটি শব্দ যোগে দিবসটির নামকরণ হয়েছে। ঈদ অর্থ- আনন্দোৎসব, মিলাদ অর্থ- জন্মদিন আর নবী অর্থ নবী বা ঐশী বার্তাবাহক।

বক্তারা আরও বলেন, প্রিয় রাসুল (স.) প্রেরিত হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসেবে। পবিত্র কোরআন করিমে এরশাদ হয়েছে, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি (সূরা আল-আম্বিয়া : ১০৭)। এরশাদ হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামতরাজিকে পূর্ণতা দিলাম আর ইসলামকে তোমাদের একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করলাম (সুরা আল-মায়িদা : ৩)। সুতরাং, আমরা সকলেই পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যের উপর নিজেদের জীবনকে গড়তে পারলে দুই জাহানে কামিয়াবী অর্জন করা সম্ভব হবে।

মাহফিলে দেশ বিদেশ তথা পুরো মুসলিম উম্মাহর জন‍্য শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ নজরুল ইসলাম।

মাহফিল শেষে সকলের মাঝে তবরুক বিতরন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও সুন্দর এবং শৃংখলার সাথে পুরো অনুষ্টানটি সম্পন্ন করতে সহযোগিতা করার জন‍্য আমন্ত্রিত সকল মেহমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শারজাহ শাখার নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ