মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধে আহত হওয়া চার শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করে আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এছাড়া সংগঠনটির উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যসহ বিএনপির নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন।

আহতরা হলেন, তাছরুবা মাহাবিন, আশরাফুল ইসলাম, নুরে জান্নাত ইউশা ও সুমাইয়া রহমান ল্যারিন।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এই তথ্য জানিয়েছেন। সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ