মাগুরায় ফোনে ডেকে নিয়ে দুই ভাইকে গলা কেটে হত্যা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাগুরায় ফোনে ডেকে নিয়ে দুই ভাইকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

 

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে আপন দুই ভাইকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন-মঞ্জু মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৫)। সবুজ মোল্যা পেশায় একজন মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্যা স্কুল ছাত্র। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে অজ্ঞাত একটি নাম্বার থেকে তাদেরকে ফোন করে বাইরে যেতে বলেন দুর্বৃত্তরা। তাদের কথায় বাইরে গেলে দুর্বৃত্তরা গলা কেটে তাদের হত্যা করে। দু’জনের মরদেহ স্থানীয় একটি মাঠে ফেলে রেখে চলে যায়। আজ ভোরে এলাকাবাসি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ