মাছ রপ্তানির প্রতি নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাছ রপ্তানির প্রতি নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
নিজস্ব বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে মৎস্য সম্পদ রপ্তানির প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে আমাদের মাছের অনেক সুনাম ও চাহিদা রয়েছে। উৎপাদন বাড়িয়ে নিজস্ব চাহিদা পূরণ করে রপ্তানির উদ্যোগ নিতে হবে। সরকার এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে।’

প্রধানমন্ত্রী আজ রবিবার (২৪ জুলাই) ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ