মাজারে ২ বছরের কন্যা শিশু, খোঁজ মিলছে না মা-বাবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাজারে ২ বছরের কন্যা শিশু, খোঁজ মিলছে না মা-বাবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ সৈয়দ আহমেদ গেছু দারাজ (রহ.) এর মাজারে আনুমানিক দুই বছর বয়সী এক শিশু পাওয়া গেছে। শিশুটি গত দুই দিন ধরে তারা বাবা-মায়ের কথা বলে কান্নাকাটি করছে। তাকে সান্তনা দিয়েও রাখা যাচ্ছে না।

আখাউড়া উপজেলা প্রশসানে কর্মরত মো. আমজাদ হোসেন জানান, গত সোমবার দুপুরে শিশুটিকে পাওয়া যায়। কন্যা শিশুটির বয়স আনুমানিক দুই বছর। মাজারে দায়িত্বরত নারীদের কাছে ওই শিশুকে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছে। কিন্তু শিশুটি বেশ কান্নাকাটি করছে তার বাবা-মায়ের জন্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ