মাঠে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কোকা-কোলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাঠে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কোকা-কোলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৩, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৩, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

 

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে দেশজুড়ে ফুটবল ভক্তদের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। এতে অংশ নিয়ে বিজয়ী হয়ে সরাসরি স্টেডিয়ামে বসে বিশ্বকাপের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন এবং অফিশিয়াল মার্চেন্ডাইজ জেতার সুযোগ থাকছে।

কোকা-কোলা বাংলাদেশ জানিয়েছে, ইন্টারঅ্যাক্টিভ ও ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে এবারের ক্যাম্পেইন সাজানো হয়েছে।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ১৮ জুলাই পর্যন্ত।

কোকা-কোলার ১.৭৫ লিটার ও ২ লিটার প্যাকের বোতলের লেবেলের নিচে থাকা ইউনিক কোড ব্যবহার করে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে। বোতলের কিউআর কোড স্ক্যান করে ক্যাম্পেইন ওয়েবসাইটে গিয়ে ইউনিক কোডটি প্রবেশ করতে হবে। এরপর ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে পয়েন্ট অর্জন করতে হবে, যা অংশগ্রহণকারীদের সাপ্তাহিক লিডারবোর্ডে জায়গা করে নিতে সাহায্য করবে।

এছাড়া ভক্তরা ফেসবুকে #কোকখাওওয়ার্ল্ডকাপযাও (#CokeKhaoWorldCupJao) হ্যাশট্যাগ ব্যবহার করে ক্যাম্পেইন প্যাকের ছবি শেয়ার করার মাধ্যমেও বাড়তি পয়েন্ট পেতে পারেন।

শেয়ার করা ছবিতে কমপক্ষে ২০টি শেয়ার হলে বোনাস পয়েন্ট পাওয়া যাবে, যা ভক্তদের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।

চিরাচরিত তাৎক্ষণিক পুরস্কার বা ‘ইনস্ট্যান্ট উইন’ পদ্ধতির পরিবর্তে এবার পারফরম্যান্স ভিত্তিক পুরস্কার প্রদানের পদ্ধতি চালু করা হয়েছে। প্রতি সপ্তাহে লিডারবোর্ডের শীর্ষ প্রতিযোগীরা জিতে নেবেন মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার এক্সক্লুসিভ হসপিটালিটি প্যাকেজ।

এই গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হবেন মোট সাতজন, যাদের মধ্যে দুইজন ইতোমধ্যে তাদের পুরস্কার নিশ্চিত করেছেন। এছাড়াও হাজারো প্রতিযোগীরা পাবেন কোকা-কোলা ও ফিফা বিশ্বকাপের অফিশিয়াল মার্চেন্ডাইজ। পুরস্কার জিতলে এসএমএসের মাধ্যমে জানানো হবে বিজয়ীদের।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ফুটবল কেবল একটি খেলা নয়। এটি একটি আবেগ যা লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে বিশ্বকাপের সময়। কোকা-কোলা আয়োজিত সাম্প্রতিক ট্রফি ট্যুরের সফলতার ধারাবাহিকতায় এবার আমাদের লক্ষ্য এই আবেগকে অংশগ্রহণে রূপান্তর করা। তাই এবার শুধু খেলা দেখা নয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ভক্তদের জন্য সরাসরি বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জনের সহজ ও সুলভ সুযোগ তৈরি করেছি।’

এই ক্যাম্পেইনের মাধ্যমে আরো একবার বাংলাদেশের ভক্তদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরি ও দেশজুড়ে ফুটবল উদ্দীপনা উদযাপনে কোকা-কোলা বাংলাদেশ তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা বজায় রেখেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ