মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন। মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বাড়াতে এ নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে অনেক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক এ সব অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে। কিশোর অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইনশৃঙ্খলাজনিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। প্রয়োজনে মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম জানুয়ারি মাসের ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ