মাঠ সবার জন্য উন্মুক্ত আছে বলেই সব দল সভা-সমাবেশ করতে পারছে : স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাঠ সবার জন্য উন্মুক্ত আছে বলেই সব দল সভা-সমাবেশ করতে পারছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত। মাঠ সবার জন্য উন্মুক্ত আছে বলেই সব দল সভা-সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না। পেশিশক্তি, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব সময়ই বিশ্বাস করে জনগণই তার মূল শক্তি। জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একইসাথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

আজ শনিবার দুপুর ২টার দিকে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় চার তলাবিশিষ্ট এ ভবন নির্মাণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কার্যক্রমকে দমন বা নিয়ন্ত্রণ করছে তা আজ বিশ্বব্যাপী প্রশংসিত। আইনশৃঙ্খলা বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করেছি। পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে সরকার। দেশের থানাগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া বিকেল ৫টার দিকে বেনাপোল বন্দরে ই-গেটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গেট উদ্বোধনের পরপরই তা ই-পাসপোর্টধারী যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ই-পাসপোর্ট, ই-গেট নয়,ই-ভিসাতেও আমরা চলে যাচ্ছি। বাংলাদেশ হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি এরপর ই-পাসপোর্টে চলে গেছে। এরই ধারাবাহিকতায় এখন আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ