মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন টিকটক তারকা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

ফের টিকটক মহলে শোকের ছায়া। মাত্র ৩০ বছর বয়সেই মারা গেলেন টিকটক তারকা জেহান থমাস। তার বন্ধু অ্যালিক্স রিস্ট থমাসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
টিকটকে থমাসের প্রায় ৭২ হাজার ফলোয়ার রয়েছে। কয়েক সপ্তাহ আগেই একটি ইনস্টাগ্রাম পোস্টে মিসেস থমাস বলেছিলেন যে, তার অপটিক নিউরাইটিস ধরা পড়েছে, যার কারণে চোখের অপটিক স্নায়ু ফুলে গিয়েছে।
গেল ৫ মার্চ পোস্ট করে তিনি লিখেছিলেন, “কয়েকমাস আগে আমার অপটিক নিউরাইটিস ধরা পড়েছিল যখন বলা হয়েছিল যে আমার মাইগ্রেনগুলো মানসিক চাপের সঙ্গে সংযুক্ত।’
এরপর অস্ত্রোপচার হয়েছিল থমাসের। হাসপাতালে এক সপ্তাহ কাটিয়েছিলেন। কিন্তু আর ফিরে এলেন না হাসপাতাল থেকে। মাইগ্রেন তার প্রাণ কেড়ে নিল।
জনতার আওয়াজ/আ আ