মাদকের বিরুদ্ধে নজরুল বাঙালি'র অনুভবে তুমি বইয়ের মোড়ক উন্মোচন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদকের বিরুদ্ধে নজরুল বাঙালি’র অনুভবে তুমি বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৪ অমর একুশে বইমেলা বাংলা একাডেমি মোড়ক মঞ্চে নজরুল বাঙালি এর লেখা “অনুভবে তুমি” বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি ও ছড়াকার আসলাম সানি, কবি ও গবেষক মাহামুদুল হাসান নিজামী, কবি আব্দুল গনি ভূইয়া, এটি এম মমতাজুল করিম,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাংবাদিক মোস্তাফিজুল আজম মামুন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, নারী নেত্রী শিলা, মানবাধিকার নেতা শরীফ সাকি, কাজী ছাব্বির। কবি সাজেদা ভুলু।


কবি ও সংগঠক নজরুল ইসলাম বাঙালি বলেন,মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্য বইয়ের নেশায় ডুবিয়ে রাখার জন্য আমার যুদ্ধ। অনুভবে তুমি বইয়ের কবিতা সব রোমান্টিক। আমি দেশের কবিদের জন্য কবি ভবন করেছি। মাদকমুক্ত সংগ্রাম কে এগিয়ে নেওয়ার জন্য পাঠক সৃষ্টি করতে হবে।ঘরে ঘরে বই ডুকিয়ে দিতে হবে। সবাইকে উপহার তালিকায় বই রাখার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ