মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী জাহানের মনোনয়নের দাবিতে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী জাহানের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের পানিছত্র এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বক্তারা বলেন, দীর্ঘ সতের বছর ধরে জেল-জুলুম, নির্যাতন ও নিপীড়নের মধ্যেও দলের পতাকা উঁচিয়ে মাঠে ছিলেন জাহান্দার আলী জাহান। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা হবে অবিচার।

তারা আরও বলেন, যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন না, রাজপথে ছিলেন না, অথচ এখন দলের ভালো সময়ে নমিনেশন দাবি করছেন তারা আসলে সুবিধাবাদী।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল কবির, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেন। তবে মাদারীপুর-২ আসনটি খালি রাখা হয়। এই আসনে জেলা বিএনপি জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবি জানায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ