মাদ্রাসা অধিদপ্তরের নতুন ডিজি দিলরুবা খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদ্রাসা অধিদপ্তরের নতুন ডিজি দিলরুবা খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান মাদরাসা শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে অতিরিক্ত সচিব ড. এ বি এম মাহবুব আলমকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এমডিএস পদে পদায়ন দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে তার এই নিয়োগের কথা জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ