মানবাধিকার ইস্যুতে দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানবাধিকার ইস্যুতে দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

 

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ দ্রুতই ভালো খবর পাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

বুধবার সিলেট নগরীর নিজ বাড়ি হাফিজ কমপ্লেক্সে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরো বলেন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখছে তারা। এ বিষয়ে দ্রুতই ভালো কোনো খবর বাংলাদেশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তারাও চায় বাংলাদেশের সাথে সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সাথে সম্পর্ক আরো মজবুত করতে আগ্রহী। তাই যুক্তরাষ্ট্র থেকেও ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশও সব দেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে এখন সবাই ইজ্জত দিচ্ছে। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে বর্তমান সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রাকে আরো এগিয়ে নিতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ