মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত আমলে নিচ্ছে কমিশন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত আমলে নিচ্ছে কমিশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ

 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইজ। আজ বৃহস্পতিবার কমিশনের কার্যালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই তিনি নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান। কমিশনের চেয়ারম্যান কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাকে অবহিত করেন।

কমিশনের চেয়ারম্যান জানান, নবগঠিত কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কমিশন দ্রুত আমলে নিচ্ছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে বলে জানান তিনি।

গুয়েন লুইজ মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি, শহরে বসবাসরত ভাসমান জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, কমিশন কর্তৃক সাম্প্রতিক কাশিমপুর কারাগার পরিদর্শন বিষয়ে কমিশন চেয়ারম্যানের সাথে আলোচনা করেন।

এ সময় সভায় কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ