মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকালে উৎসবের সূচনা হয় এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে, যার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচিতে মুখর ছিল পুরো ক্যাম্পাস। মুক্তমঞ্চে আয়োজন করা হয় মাভাবিপ্রবি সাহিত্য সংসদের নববর্ষ বইমেলা, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর খেলাধুলা ও খাবারের স্টল, ধ্রুবতারার পান্তা-ইলিশ আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

বৈশাখি এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাংলার ঐতিহ্যকে ঘিরে নতুন প্রাণ ও উৎসাহ এনে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ