মামলার আসামি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে আজীবন বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১২, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১২, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দল জানায়, বহিষ্কৃতের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।
এতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলো।
জনতার আওয়াজ/আ আ