মামলা দায়ের কমাতে না পারলে জট শেষ হবে না: প্রধান বিচারপতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মামলা দায়ের কমাতে না পারলে জট শেষ হবে না: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘মামলার জট কমাতে ছোট ঘটনাগুলো স্থানীয়ভাবে সামাধান করতে হবে। কিছু হলেই আদালতে আসতে হবে এমন প্রবণতা থেকে বের হতে হবে। আর বিচার বিভাগের পক্ষ থেকে একই ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে।’

মঙ্গলবার (২৫ জুন) সকালে নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে যে কেউ অভিযোগ নিয়ে আসলে বিচারক সেটি গ্রহণ করতে বাধ্য। তাই সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে ছোট ও তুচ্ছ ঘটনাগুলো স্থানীয়ভাবে সমাধান করতে হবে। তাহলে মামলা কমবে এবং জট নিরসন হবে।

এ সময় হাইকোর্টের বিচারপতি রুহুল কুদ্দুসসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ