মামুনুল হকের মুক্তি কামনায় যুবমজলিসের দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মামুনুল হকের মুক্তি কামনায় যুবমজলিসের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ বলেছেন, ‘সরকার মামুনুল হককে ভয় পায়। তাই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে আটকে রেখেছে। সকল ক্ষেত্রে সরকারের ফ্যাসিবাদী আচরণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ সরকারকে লালকার্ড দেখাতে প্রস্তুত হয়ে আছে। জনগণের মুক্তি হলেই মামুনুল হক মুক্ত হবে। তাই জনমুক্তির আন্দোলন গড়ে তুলতে হবে।’

শুক্রবার দলটির মহাসচিব মাওলানা মামুনুল হকসহ রাজবন্দীদের মুক্তি কামনায় যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত ওই মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নারায়নগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ ফুয়াদ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালেদ সাইফুল্লাহ, ঢাকা মহানগরীর মজলিসে আমেলা সদস্য মোহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।

মাহফিলে সভাপতিত্ব করেন নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম। সঞ্চালনা করেন সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ