‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমণি অসুস্থ। তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি এ নায়িকা। একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে থাকার তথ্যটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। গত ১৩ মে পরীমণি ফেসবুকে জানিয়েছিলেন অসুস্থ তিনি। ১০৩ ডিগ্রি সেলসিয়াস জ্বর তার।

এ খবর প্রকাশ্যে আসার পরদিনই অভিনেত্রী জানান, শরীর আরো খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন তিনি। এছাড়া তিনি যে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি, সেটিও জানিয়েছেন পোস্টের চেকইনে।

রবিবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে তিনি লেখেন, মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর। এরপর সেই পোস্টে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা।

রবিবার (১৪ মে) ছিল বিশ্ব মা দিবস। আর ওইদিনই হাসপাতালে ভর্তি থাকার কথা জানান অভিনেত্রী। পোস্টে তার সঙ্গে ছেলে রাজ্যকেও দেখা যায়। অসুস্থ অবস্থায়ও ছেলের প্রতি দায়িত্ব থেকে দূরত্বে যাননি তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই ছেলের দেখাশোনা করছেন। আর এ কারণেই হয়তো লিখেছেন, ‘মায়েদের জীবন কঠিন সুন্দর।’

প্রসঙ্গত, আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যা ফিল্ম’-এ প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ