মায়ের অসুস্থতায় দেশে ফিরলেন শর্মিলা রহমান সিঁথি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
মায়ের অসুস্থতার কারণে জরুরিভিত্তিতে ঢাকায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
রোববার (৩০ মার্চ) লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শর্মিলা রহমানের মা মিসেস মোকারেমা রেজা (৭০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, শর্মিলা রহমান সিঁথির বাবা মরহুম এম এইচ হাসান রাজা।
পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জনতার আওয়াজ/আ আ