মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত আসছেন বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) তিনি ঢাকায় পৌঁছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সফরকালে বিশেষ দূত হার্ডার শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট-এ ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত। তার দপ্তর খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
চার্লস জে হার্ডার প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্ত আছেন। ব্যবসা, গণমাধ্যম এবং সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ