মার্কিন পর্যবেক্ষক দলের পরামর্শ গ্রহণ করবো কি-না তা আমাদের ব্যাপার: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন পর্যবেক্ষক দলের পরামর্শ গ্রহণ করবো কি-না তা আমাদের ব্যাপার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক

মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারেন। তা গ্রহণ করবো কি না তা আমাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বন্ধু রাষ্ট্র কে কী বললো তাতে কিছু যায় আসে না। দেশটা আমাদের। দেশের মানুষ যা চাইবে সে ভাবেই হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী এসময় আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মন্ত্রিসভা ছোট করা বা না করা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি প্রয়োজন হলে করতে পারেন। তবে আগেই এটা নিয়ে কিছু বলা সংবিধানসম্মত নয়।

বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজকে যখন মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনিদের মারছে। তখন ইসরাইলের পক্ষ নিয়েছে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ