মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে গানের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে গানের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বাংলাদেশের ‘স্বার্থবিরোধী’ বলে উল্লেখ করা মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে গানের মিছিল করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিল অভিমুখে গানের মিছিল করেছে বামপন্থি বিভিন্ন সংগঠনের সংস্কৃতিকর্মীদের এ মোর্চা।

মিছিলের আগে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা অবিলম্বে ‘দাসত্বের বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবি জানান। তারা এ বিষয়ে জাতীয় সংসদের চলতি অধিবেশনে আলোচনা চেয়ে বক্তব্য দেন।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, মওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুনর রশীদ, সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, সমাজ অনুশীলন কেন্দ্রের সদস্য রঘু অভিজিৎ রায়, শহিদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলন এবং কবি মাসুক শাহী।

সমাবেশ সঞ্চালনা করেন সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাস।

পরে জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত গানের মিছিল অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ