মার্কিন রাষ্ট্রদূতকে ফিরে যেতে বললেন নাজমুল আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন রাষ্ট্রদূতকে ফিরে যেতে বললেন নাজমুল আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে নাজমুল আলম বলেন, ‘আপনাদের কর্মকাণ্ডে আমরা গুরুতরভাবে চিন্তিত এবং আপনারা ইতোমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। মনে রাখবেন যে, এই সময় ১৯৭৫ নয়, এটা ২০২৩।’

তিনি বলেন, ‘এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনাদের নোংরা এজেন্ডা সম্পর্কে খুবই সচেতন।’ স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, ‘দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।’

প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে এ নিষেধাজ্ঞার আওতায় পড়াদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতির পর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, এ তালিকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনীতিকরা রয়েছেন।

এ দিকে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়েছে।

এর আগে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, বাংলাদেশে নির্বাচন জালিয়াতি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের ভিসা দেবে না দেশটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ