মার্চ ফর জাস্টিস, কর্মসূচিতে হাইকোর্ট প্রাঙ্গণে ৪ জনকে আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেয়া ৪ জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।
এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। পরে সেখান থেকে চারজনকে আটক করে পুলিশ। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আটক ঠেকাতে এগিয়ে আসেন।
পরে আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দল বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে সারা দেশে ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩০ জুলাই) রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।
জনতার আওয়াজ/আ আ