মালাইকার পোশাক নিয়ে ছেলে আরহানের রসিকতা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মালাইকার পোশাক নিয়ে ছেলে আরহানের রসিকতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই কটাক্ষের শিকার হতে হয় বলিউড আইটেম গার্ল মালাইকা আরোরাকে। হাঁটা চলা, পোশাক সবকিছু নিয়েই চলে ঠাট্টা-বিদ্রুপ। তবে এসবের কোনো কিছুকেই খুব একটা পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। ৪৮ বছর বয়সেও মালাইকার মতো কর্মক্ষম তারকা বলিউডে কমই রয়েছেন।

তারপরও এ বার ছেলে আরহানের রসিকতা মুখে পড়তে হয়েছে মালাইকাকে। রাখা ঢাক না রেখেই মাকে নিয়ে ঠাট্টা করলেন আরহান। মালাইকার পোশাকের তুলনা করলেন ন্যাপকিনের সঙ্গে।

সম্প্রতি মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’-তে দেখা যাবে ছেলে আরহানকে। সেখানেই আড্ডা মারছেন মা-ছেলে। সেখানেই মালাইকার পরনে ছিল একটি সাদা ক্রপ টপ, তার সঙ্গে বেইজ রঙে প্যান্ট। সেটা দেখেই হেসে ফেললেন আরহান। মায়ের পোশককে টেবিলে রাখা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন।

শুধু তাই নয় এরপর বললেন, তোমাকে পুরো জেলখানার কয়েদিদের মতো লাগছে।

মালাইকা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সিনেমা নিয়ে পড়াশোনা করছেন। করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজও করছেন। তবে খান পরিবারের পরবর্তী প্রজন্ম আরহানের বলিউডে অভিষেক হবে কবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পেছনে থাকতে স্বচ্ছন্দ আরহান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ