মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রমে গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে গণ-ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১২ মার্চ) পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের সামনে এই কার্যক্রম শুরু হয়। পুরো রমজান মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চলবে বলে জানিয়েছে দলটি।
গণ-ইফতার বিতরণ কর্মসূচিতে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও চালিয়ে যাবো। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান।
গণঅধিকার পরিষদের এই অংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, দেশে এখন নিত্যপণ্যের যে দাম তাতে সাধারণ মানুষের যায় যায় অবস্থা। এমন একটা অবস্থায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষদের মাঝে গণ-ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি।
মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রমে গণঅধিকার পরিষদ
চবিতে গণ ইফতার
গণঅধিকার পরিষদের গণ-ইফতার বিতরণ কার্যক্রমের সমন্বয়ক করা হয়েছে দলটির নেতা তারেক রহমানকে। তিনি বলেন, আমরা পুরো মাসব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রম চালাবো, ইনশাআল্লাহ।
ইফতার বিতরণ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ