মাসুদুর রহমান এর মৃত্যুতেজাতীয় মানবাধিকার সমিতির শোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাসুদুর রহমান এর মৃত্যুতেজাতীয় মানবাধিকার সমিতির শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাংবাদিক মাসুদ পূর্বাঞ্চল খালিশপুর শিল্পাঞ্চল প্রতিনিধি সেই ৯০ সাল থেকে চিনি জানি সদালাপী।
আমাদের ছাত্র রাজনীতির শুরুতে মাসুদ ভাই আমাদের সংবাদ গুলো ছাপিয়ে দিতেন।খালিশপুর হার্ডবোর্ড মিলস্ গেইট এর সামনে ভাই এর অফিস ছিল। সেখানে গিলেই চা-বিস্কুট খাওয়াতেন। ৯৮ সালে আমি ঢাকায় চলে আসি এখানেও রাজনীতিতে জড়িয়ে পড়ি।একদিন দৈনিক সমাচার অফিসে গিয়ে দেখি মাসুদ ভাই বসে আছেন। ঢুকতেই জড়িয়ে ধরে অনেক কথা বলেছেন। জাতীয় প্রেসক্লাবে প্রায় দেখা হতো আর নানা বিষয়ে কথা হতো।তিনি নিজেই দুটি পত্রিকা ছাপাতেন।খুলনার মানুষের প্রতি আর খুলনার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল। সবাই মাসুদ সাংবাদিক বলতো।। আর আজ এখন আপনি আর নেই, খুবই কষ্ট লাগছে।আর দেখা হবে না ভাই।

জাতীয় প্রেস ক্লাব সদস্য, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্য প্রিয়জন মাসুদুর রহমান মাসুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া জানিয়েছেন, গত রাতে ঢাকায় নিজ বাসায় তিনি ঘুমের মধ্যে মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর। ১৯৬৮ সালে খুলনার খালিশপুরে তার জন্ম।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন তাকে যেন জান্নাত দান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ