মাস্তানি মাধ্যমে দখল করা জমির মালিকানা আর থাকবে না : মন্ত্রী পরিষদ সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাস্তানি মাধ্যমে দখল করা জমির মালিকানা আর থাকবে না : মন্ত্রী পরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

 

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ভূমি আইন নতুন করে সংস্কার করা হচ্ছে। এতে দখলদারের কাছে মাস্তানি মাধ্যমে দখল করা জমির মালিকানা আর থাকবে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন সম্পর্কিত’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বই দুরবস্থার দিকে যাচ্ছে। অবশ্য আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরা কৃষিভিত্তিক দ্রব্য-সামগ্রী উৎপাদনে কমফোর্টেবল পজিশনে আছি। আমাদের কৃষি গবেষকরা জানিয়েছেন, আগামীতে আমাদের ধানসহ কৃষিভিত্তিক অনেক ফসল দ্বিগুণ উৎপাদন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া আগামীতে বিশ্ব পরিস্থিতি মোকাবিলায় আমরা সক্ষম হবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর বিভাগের ৫ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ