মাহিদুর রহমানের স্বদেশ সফর উপলক্ষে পূর্ব লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাহিদুর রহমানের স্বদেশ সফর উপলক্ষে পূর্ব লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৪, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৪, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের স্বদেশ সফর উপলক্ষে পূর্ব লন্ডনের মাইদা বেংকুইট হলে ১৯ মে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত সভায় জেলার নেতাকর্মীরা সহ যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সাউথাম্পটন বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন এবং সাউথ লন্ডন বিএনপি নেতা মোঃ ফয়সল আহমেদ আকন্দ। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন।

প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। প্রবাসে থাকা অবস্থায়ও এলাকার নেতাকর্মী ও জনসাধারণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। নিজে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়ে এবং মাতৃভূমির টানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর উপজেলা) আসন থেকে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করছি। তবে, দলের হাই কমান্ডের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।”

তিনি আরও বলেন, “দলের যে কোনো প্রয়োজনে একজন নিবেদিত কর্মী হিসেবে আমি প্রস্তুত। আমাকে দায়িত্ব দিয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে আস্থা রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে আমি আজীবন সংগ্রাম করে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাহিদুর রহমানকে প্রবাসীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাকে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে মূল্যায়নের দাবি জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, লুটন সিটি কাউন্সিলের সাবেক মেয়র ও কমিউনিটি নেতা সৈয়দ মুহিবুর রহমান, কমিউনিটি নেতা আব্দুল বারি, কমিউনিটি নেতা কয়ছর খান, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, জেলা যুবদলের সাবেক সভাপতি অদুদ আলম অদুদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাকেরুজ্জামান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান চৌধুরী, ডক্টর মুজিবুর রহমান ( দপ্তরের দায়িত্বে) সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ( সহ সাধারণ সম্পাদক পদ মর্যাদা), কোষাধ্যক্ষ সালেহ গজনবী, পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট, ফটো সাংবাদিক ইউসুফ মোঃ জাকারিয়া খান, সাপ্তাহিক সুরমার সাংবাদিক হাসান আল জাবেদ, সাপ্তাহিক সুরমার ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক মিনহাজুল আলম মামুন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ গাজী, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সভাপতি হাজী এম এ সেলিম, সাউথাম্পটন বিএনপির সাবেক সভাপতি মন্সুর রহমান শাহি, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, মিল্টন কিন্স বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহসভাপতি এম এ সালাম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা মাহিদুর রহমান আপেল, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি শাহেদ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পী, সাবেক ছাত্রনেতা দেওয়ান মইনুল হক উজ্জ্বল, মোজাহিদ আলী সুমন, ফাহিম চৌধুরী, সোয়েব আহমেদ, সাউথ লন্ডন বিএনপি নেতা এম এ মুকিত, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সাবেক জেলা ছাত্রদল নেতা আবু বকর ফয়েজ, তপু শেখ, মোহন চৌধুরী, শফিকুর রহমান শফিক, সৈয়দ রুয়াজ আহমেদ, সাইফুল ইসলাম মিরাজ, বিলালুর রহমান চৌধুরী ইরাক, ময়ুন চৌধুরী, রোমান আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপি এম এ মুহিত, মোঃ জামাল, হেলাল আহমেদ, আব্দুস সোবহান, যুক্তরাজ্য বিএনপি নেতা সাদিক হাওলাদার, সোহেল আহমেদ সাদিক, এম আরিফ আহমেদ, যুবদলের সিনিয়র সহ সভাপতি দেওয়ান আব্দুল বাছিত, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, মোঃ শামসুল ইসলাম আকন্দ, সুইট আহমেদ, মাহফুজ আহমেদ, নিজাম উদ্দিন, ফয়সল খান, জুনেদ আহমেদ, মুহিব চৌধুরী, আব্দুর রব, সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান, ব্যারিস্টার ফয়সল আহমেদ, ব্যারিস্টার শাহনেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, শাকিল আহমেদ চৌধুরী, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমেদ, মোঃ ফয়েজ উল্লাহ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মৌলভীবাজার জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ