মাহির মা হতে যাওয়ার সংবাদে বাজি ফাটাবে পরীমণি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাহির মা হতে যাওয়ার সংবাদে বাজি ফাটাবে পরীমণি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:৫১ অপরাহ্ণ

 

আগস্টের ১০ তারিখে পুত্র সন্তানের মা হয়েছেন দর্শকপ্রিয় নায়িকা পরীমণি। এবার মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আরেক দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে মাহি নিজেই এই তথ্য জানিয়েছেন।

মাহি গর্ভবতী জানার পর অনেক তারকা, পরিচালক ও প্রযোজক তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ মুঠোফোনে কল দিয়ে, কেউ আবার ফেসবুকেই অভিনন্দিত করেছেন মাহিকে। এমন খবরে বেশ উচ্ছ্বসিত পরীমণিও।

তিনি মাহিকে অভিনন্দন জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে লেখেন, ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই….অনেক দোয়া, অনেক ভালোবাসা। ’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।

মাহি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ