মায়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১২ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মায়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সংকটের মধ্যে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৪ এপ্রিল) ভোরে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে এ চালান জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার-এ পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানে প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার টাকা এবং পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। এ সময় ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নগরীর ফিশারি ঘাট এলাকা থেকে ড্রামে করে তেল সংগ্রহ করা হয়েছিল। তবে আটক রোহিঙ্গাদের দাবি, তাদের মাছ ধরার কাজে নেওয়ার কথা বলে বোটে তোলা হয়েছিল।

কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির মাহমুদ বলেন, জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই বোট ব্যবহার করে মানব পাচারের পরিকল্পনাও থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ নৌযানটি দিয়ে ১৫০ থেকে ২০০ জনকে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ