মায়ের নেতৃত্বে সন্তানের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মায়ের নেতৃত্বে সন্তানের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সংঘর্ষে নিহত কিশোর রায়হানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তার মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তরপাড়া থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন নিহত রায়হানের মা হনুফা বেগম, সালা উদ্দিন, ইসমাইল মিয়া ও মাহফুজ মিয়া। বক্তারা বলেন, নিষ্পাপ কিশোর রায়হান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সরাইল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ মামলার একজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মাদক কেনাবেচাকে কেন্দ্র করে গত ৩০ মে রাত ১১টার দিকে সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় একই গ্রামের মৃত ছোটন মিয়ার ছেলে রায়হান
(১৭) নিহত হয়। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ