মা সারা জীবন ত্যাগ করেন : রিফাত মাহবুব সাকিব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা সারা জীবন ত্যাগ করেন : রিফাত মাহবুব সাকিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ

 

মো মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি


বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব বলেছেন, মা এমন এক আস্থা ও বিশ্বাস, ভরসার জায়গার নাম যার কোন বিকল্প নেই। মায়েরা বোকা হয়,তারা তাদের সন্তান ও স্বামীকে এক টুকরো জায়গায় তিনচার পিস মাছ,মাংস তুলে দেয়,ভাত এক প্লেটের জায়গায় তিনচার প্লেট দিয়ে দেয়।শেষে হাঁড়িতে পড়ে থাকা সামান্য ঝোল দিয়ে তৃপ্তি করে খেয়ে মনে মনে বলে ওরা তো মন ভরে খেয়েছে। দশমাস দশদিন ধরে যে মা সন্তান কে পেটে ধারন করে সন্তান যখন আলোর মুখ দেখে কেঁদে উঠে তখন সব কষ্ট ভুলে মা একটা হাসি দেয়।বাবা টাকার জোগান দেয় আর মা তিলে তিলে সন্তানকে মানুষ করে তোলে।বর্তমানে মায়েরা সমানতালে সংসারে টাকার জোগানও দিচ্ছে। অফিস থেকে মা-বাবা দুজনই এসে একজন জামাকাপড় ছেড়ে টিভির রুমে বসে আর মা সোজা রান্না ঘরে চলে যায়।চা-বিস্কুট দিতে একটু দেরি হলেও চিৎকার করে বলে কই গেলা আর মা বলে এইতো আসছি। কোন অভিযোগ যেন নেই মায়ের।
সেই সাথে প্রিয় সন্তানের জন্য ব্যাস্ততার কোন শেষ নেই।


আসলেই মা এর জন্য বা বাবার জন্য আলাদা কোন দিবসের প্রয়োজন হয়না।প্রতিদিনই মা -বাবা দিবস।
আমরা ভুল করেও যেন মা-বাবাকে কষ্ট না দেয়।
১৩ মে ২০২৪ সোমবার বিকেলে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট, আইডিইডি ভবন,কাকরাইল, ঢাকায় বিশ্ব মা দিবস উপলক্ষে মায়ের ভুমিকা শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি এবং বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির যৌথ আয়োজনে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার
ঢাকা বিভাগীয় সভাপতি লায়ন শহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড.হামিদা খানম,সংগঠন এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক স.ম.হাফিজুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদ খান,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, ড.শাহ মোহাম্মদ সেলিম রেজা চৌধুরী, লায়ন জেরিন সুলতানা কান্তা,অধ্যক্ষ এম এ মান্নান মনির, অধ্যক্ষ শিবলী সাদিক, কণ্ঠশিল্পী নাসিরুজ্জামান,তৃতীয় লিঙ্গের রবিউল ইসলাম রবি,আনোয়ার হোসেন অপু,প্রীতি সরমান,এম শফিক উদ্দিন অপু।সভা পরিচালনা করেন নিপা আক্তার।
অনুষ্ঠানে অমর হাওলাদার বাবুল গান পরিবেশন করেন এবং শিশু নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে আলোকিত মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানমকে মাদার তেরেসা স্মারক সম্মাননা এবং বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব কে সমাজ গঠন ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য হিউম্যান রাইটস সাইনিং পার্সোনালিটি মাদার্স এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ