মা হবার খবর থাকলে আনন্দের সাথে জানিয়ে দিতাম: মাহি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা হবার খবর থাকলে আনন্দের সাথে জানিয়ে দিতাম: মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে মাতৃত্বকালীন অবকাশে রয়েছেন তিনি। তার পুত্রসন্তানের বয়স সবে চার মাস হলো। মাঝখানে শোনা গিয়েছিল, শিগগিরই ফিরবেন চলচ্চিত্রে। এজন্য নিয়মিত করছেন শারীরিক কসরত। দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি- এমনই একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতোকিছুর পেছনে রয়েছে অভিনেত্রীর একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস। কী লিখেছিলেন সেই স্ট্যাটাসে? মাহি লিখেছিলেন, ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল।

আর এতেই রহস্যের ধোঁয়া ওঠে। অনেকেই ধরে নেন মাহি ফের মা হতে চলেছেন। যা অনলাইন সংবাদ মাধ্যমেও উঠে আসে। কিন্তু আসলেই কি তাই? এ বিষয়ে মাহির কাছে জানতে চাইলে সরাসরি বিষয়টি নাকচ করে দেন।

সংবাদমাধ্যমকে মাহি বললেন, ‘এটা সত্য নয়। আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সাথে জানিয়ে দিতাম।

তাহলে ফেসবুকে ঐ স্ট্যাটাসের অর্থ কী? এই প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি তুমি আর আমাদের ২ টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ