মা হলেন পরীমনি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা হলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ

 

‘আলহামদুলিল্লাহ … ইটস আ বেবি বয়,” লিখেছেন শরিফুল রাজ।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরীমনি ও শরিফুল রাজ বাবা-মা হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি।

মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার অভিজিৎ রায়।

তিনি বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “কিছুক্ষণ আগে তার একটি পূত্র সন্তান হয়েছে।”

এর পর রাজ এক ফেইসবুক পোস্টে লেখেন বলেন, আলহামদুলিল্লাহ … ইটস আ বেবি বয়।”

পরীমনি আগেই ঠিক করে রেখেছিলেন মেয়ে হলে নাম রাখবেন রানী, আর ছেলে নাম রাখবেন রাজ্য।

গত বছর গিয়াস উদ্দিন সেলিম নির্মিত গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় প্রণয়ে গড়ায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ