মিছিলে আসো : সাঈদ খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিছিলে আসো : সাঈদ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

 

এই বিপ্লবের দিনে কেউ বসে থেকো না
বাইরে আসো।
এই প্রতিবাদের দিনে কেউ চুপ থেকো না
রাজপথে এসো,
কণ্ঠ মেলাও, আওয়াজ তোলো।
তোমার নিরবতা, উদাসীনতা
প্রজন্মকে অন্ধকারে নিক্ষেপ করছে, ধ্বংস করছে।
তুমি একজন বাবা
সন্তানের নিরাপত্তার জন্য
পথে নামো।
তুমি একজন ভাই
বোনের সম্ভ্রমহানির প্রতিবাদ করে, বিচার দাবি করে
মিছিলে আসো।
তুমি বাবাহারা এতিম
তোমার পিতৃহত্যার বিচারের দাবি নিয়ে এসো,
মিছিলে আসো।
তোমাদের বুকের আগুন ছড়িয়ে দাও
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও
স্বৈরাচারীর তখত তাউস।
শাণিত কণ্ঠে আওয়াজ তোলো
আওয়াজ তোলো
মিছিলে আসো, মিছিলে আসো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ