মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছে যুবলীগ নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছে যুবলীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

 

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সংগঠনটি শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে।

বেলা আড়াইটার দিকে শুরু হবে এ মহাসমাবেশ। তবে মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা রাজধানীতে খণ্ড খণ্ড মিছিল বের করেছেন।

সকাল নয়টার দিকে দেখা যায়, যুবলীগের একদল নেতাকর্মী কারওয়ান বাজার এলাকায় জড়ো হয়েছেন। তাঁরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিচ্ছেন। এছড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা।

যুব মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন।

যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি উপকমিটি করার কথা জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবলীগ নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, এ যুব মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এই মহাসমাবেশের মধ্য দিয়ে রচিত হবে ইস্পাত কঠিন ভিত্তি, যা স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের কাছে অজেয় ও দুর্লঙ্ঘনীয়। আজকের পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না যুবসমাজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ