মিছিল শেষে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিছিল শেষে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

 

এক দফা দাবিতে বিএনপির পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। অবরোধের সমর্থনে ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

মিছিল শেষে ফেরার পথে ১০/১২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে দলের পক্ষ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মায়নুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাসেত দেওয়ান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ