মিডিয়া সেল-এর আয়োজনে ওকাব সদস্যদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিডিয়া সেল-এর আয়োজনে ওকাব সদস্যদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ

 

রোববার, অক্টোবর ২৩, ২০২২, সন্ধ্যায়, ঢাকায় গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে, বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত ঢাকাভিত্তিক সাংবাদিকদের প্ল্যাটফর্ম ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ওকাব-এর সদস্যদের সঙ্গে বিএনপি মিডিয়া সেল-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি মিডিয়া সেল-এর আহ্বায়ক জহির উদ্দিন স্বপন-এর সভাপতিত্বে এই মতবিনিময়সভায় বিএনপির মহাসচিব মির্জা আলমগীর, জাতীয় স্থায়ীকমিটির সদস্যবৃন্দ ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি মিডিয়া সেল-এর সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি মিডিয়া সেল-এর সদস্যবৃন্দ শাম্মী আক্তার, ব্যারিস্টার রুমিন ফারহানা,কাদের গণি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, আলী মাহমুদ, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
ওকাব-এর আহ্বায়ক কাদের কল্লোল ও সদস্য সচিব নজরুল ইসলাম মিঠু, দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, অ্যাসোসিয়েটেড প্রেস-এর বাংলাদেশ ব্যুরো চিফ জুলহাস আলমসহ ওকাব-এর সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বিএনপি মিডিয়া সেল-এর আহ্বায়ক জহির উদ্দিন স্বপন উপস্থিত ওকাব-এর সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। মতবিনিময়সভা সঞ্চালনা করেন বিএনপি মিডিয়া সেল-এর সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি মহাসচিব মির্জা আলমগীর অনানুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
মির্জা আলমগীর সাংবাদিকদের সাথে কথোপকথনে বলেন যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন অবাধ হবে না তা প্রমাণিত। তাই দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারই একমাত্র সমাধান।
তিনি সরকারের বিরুদ্ধে বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের হয়রানি এবং সরকারবিরোধী সমাবেশে যোগ দিতে বাধা দেয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, বিরোধীদের সমাবেশ বানচাল করতে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের দ্বারা বাধা তৈরি করা হচ্ছে। তাদের লোকজনকে ভয় দেখানো হচ্ছে। গোয়েন্দারা ডিসি ও এসপিদের সঙ্গে বসে বিএনপির কর্মসূচি বানচালের সিদ্ধান্ত দিচ্ছে।
তিনি বলেন, আমি সামনে একটি সংঘর্ষের পরিস্থিতি দেখতে পাচ্ছি। সমস্ত বিরোধ নিষ্পত্তি করার দায়িত্ব সরকারের। সরকার নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধ নিষ্পত্তির দায়িত্ব না নিলে রাজপথেই সমাধান হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ