মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরকার বিশ্বব্যাপী ধিক্কৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩০ জুলাই) রাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকায় এশিয়ান হাইওয়েতে মশাল মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া ও লোডশেডিংয়ের প্রতিবাদে এ মশাল মিছিল হয়।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। ভেঙ্গে পড়েছে অর্থনৈতিক অবস্থা। এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধীদলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য করছেন।

তিনি আরও বলেন, মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না। দেশের মানুষকে বোকা বানানো যাবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। ফুঁসে উঠছে জনগণ। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনপি নেতা শরীফ আহমেদ টুটুল, জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ