মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির নেতৃবৃন্দের পরিবারের সঙ্গে সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির নেতৃবৃন্দের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
দখলদার ও ফ্যাসিষ্ট আওয়ামী অবৈধ সরকারের দায়েরকৃত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহাঙ্গীর মোল্লাহ, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সভাপতি আসজাদুল আরিশ ডল এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ এর পরিবারের সামগ্রিক বিষয়ে খেঁাজখবর নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায়—
তাদের বাসায় যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জননেতা আমিনুল হক।
এ সময় তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক, সদস্য হাজী মোঃ ইউসুফ ও আহসান উল্লাহ চৌধুরী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে জনাব আমিনুল হক বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে নিমূর্ল করার গভীর চক্রান্তের অংশ হিসেবেই বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিভিন্ন মেয়াদে কারাদন্ডে দন্ডিত করছে দখলদার আওয়ামী অবৈধ সরকার। আইন আদালতকে কব্জায় নিয়ে মানুষের বাক—ব্যক্তি স্বাধীনতা, ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে বানোয়াট ও কাল্পনিক মামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সাজা প্রদান বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের ঘৃন্য অপকর্মগুলোর মধ্যে অন্যতম। মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে সাজা প্রদানের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে এসব সাজা প্রত্যাহারের জোর আহবান জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ