মিথ্যা মামলার আর ভয় করি না : ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিথ্যা মামলার আর ভয় করি না : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক ব‌লে‌ছেন, তারেক রহমান জোবাইদা রহমানের শাস্তি কত দিবেন আপনি দিতে থাকেন। আমরা মিথ্যা মামলায় আর ভয় করি না। শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। আপনার কাছে মুক্তি চাই না, মুক্তি কিছুদিনের মধ্যেই হবে। সময় বেশি দিন দূরে নাই, তারেক জিয়া বীরের বেশে দেশে আসবে।

ব‌ুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় কমিটি’র আয়োজনে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচিতে তি‌নি এসব কথা ব‌লেন।

ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন কিয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সে কথা এখন আর মনে নাই আপনার। একজন ডিআইজি, ব্যাংকের লোক কিভাবে তিন কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে? এটা কি সন্ত্রাসী কায়দায় লুট না? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা আপনার কাছে তার মুক্তি চাই না। অচি‌রেই তি‌নি মু‌ক্ত হ‌বেন।

তি‌নি ব‌লেন, মাত্র এডিসি হারুনের খেলা শুরু হয়েছে। আপনি রানা প্লাজা ধ্বংসের কথা জানেন। শেয়ার বাজারের কথা জানেন। দেশের জনগণ কিভাবে আছে, এটা আপনি জানেন না। জানতে আপনাকে হবেই। স্বৈরাচারীরা ক্ষমতায় থাকার জন্য সব সময় অস্ত্র ব্যবহার করে কিন্তু সফল হতে পারে না। আপনি তো সোজা পথে চলার যুক্তি গ্রহন করবেন না। আপনি যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক হন তাহলে ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে কয়জন আপনার লোক আছে বলেন।

তি‌নি আরো ব‌লেন, তারেক রহমান, জোবাইদা রহমানের শাস্তি কত দিবেন আপনি, দিতে থাকেন। আমরা মিথ্যা মামলায় আর ভয় করি না। শত শত নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়েছেন। আপনার কাছে মুক্তি চাই না। মুক্তি কিছুদিনের মধ্যেই হবে। সময় বেশি দিন দূরে নাই, তারেক জিয়া বীরের বেশে দেশে আসবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনাকে মানতে হবে এর কোন বিকল্প ব্যবস্থাপনা হাতে নাই।

বিএন‌পির চেয়ারপার্স‌নের উপদেষ্ঠা হাবিবুর রহমান হাবিব বলেন, এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাই না। দেশের মানুষকে বলবো,খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন অক্টোবর পর্যন্ত বেঁচে থাকে। গামী অক্টোবরের মধ্যেই এই ভোট চোর সরকার বিদায় নিতে বাধ্য হবে। এই সরকারের আমলে কোট কাচারিকে করাপশন করে যে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার করে যাচ্ছে তাতে এক মিনিটের জন্যও দেশের মানুষ নিরাপদ না। এই কোর্টকে ব্যবহার করে খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে। ওই বিচারপতি আখতারুজ্জামানের লাশ জনসম্মুখে কবর থেকে উত্তোলন করা হবে।

তিনি বলেন, নতুন করে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন দেশে যাচ্ছেন। বিভিন্ন নেতাদের সাথে সেলফি তুলছেন। ফ্রান্সের রাষ্ট্রপতির সাথে যে ছবি তুলেছেন, তা আপত্তিকর। এটা মেনে নেওয়া যায় না। সমস্ত মামলা মিথ্যা, একদিন জবাব দিতে হবে। মিথ্যা মামলায় যদি সাজা দেওয়া হয় তারপরে আমরা সত্য ঘটনা ঘটিয়ে কারাগারে যাব। ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে। প্রয়োজনে আপনাকে বাধ্য করা হবে।

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার এর সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। পেশাজীবী পরিষদ নেতা ইঞ্জিনিয়ার মো. আবু হানিফ, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মা. মো. নেসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ