‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। দীর্ঘ ক্যারিয়ারে দেশ এবং দেশের বাইরে অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। এবার শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

এর আগে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) ও ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)। রুনা লায়লা চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হিসেবে পুরস্কারটি পেতে যাচ্ছেন।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ মে থেকে ৮ মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা। তিনি লিখেছেন, ‘কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধ। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’

রুনা লায়লাকে আরও লিখেছেন, ‘আপনি পুরস্কারটি গ্রহণ করলে আমাদের জন্য এক বিরাট আশীর্বাদ হবে। এটি শুধু ভারত ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও উন্নতই করবে না, বরং আরও শক্তিশালী করবে।’

এ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম, দেখা হবে সেখানে!”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ