মিরপুরে পুলিশের ওপর হামলা: বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরে পুলিশের ওপর হামলা: বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ

 

রাজধানীর মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার সবাই পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- শাহ আলী থানা বিএনপির সাবেক সভাপতি পাপ্পু, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান, যুবদল নেতা কামালসহ ৯ জন।

এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করে বিএনপি।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির নেতাকর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ