মিরপুরে বাসাভাড়া বাড়ার কারণ কি মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ

মেট্রোরেলের নির্মাণকাজ চলাকালে ভোগান্তি এড়াতে মিরপুর এলাকার বাসা বদল করে অন্য এলাকায় চলে যান তাইজুল ইসলাম। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের এ কর্মকর্তাকে দেখা গেল আবারও পশ্চিম কাজীপাড়া এলাকায় বাসা খুঁজছেন। প্রথম আলোকে তিনি বলেন, কাজীপাড়া এলাকা ছেড়েছিলাম উপায় না দেখে। এখন যেহেতু মেট্রোরেল চালু হয়েছে, রাস্তাও ঠিক হয়ে গেছে, তাই আবার এই দিকেই বাসা খুঁজছি।
তবে বাসাভাড়া বেড়ে গেছে উল্লেখ করে তাইজুল ইসলাম বলেন, ‘দুই কক্ষের কিছু বাসা আগে ৯-১০ হাজারের মধ্যে পাওয়া যেত। এখন সেগুলো ১২-১৩ হাজার টাকা চাইছে।’
পশ্চিম কাজীপাড়ায় লন্ড্রির দোকান চালানোর পাশাপাশি একটি বাড়ির তত্ত্বাবধানকারীর দায়িত্বে আছেন শরিফুল ইসলাম। তিনি বলেন, ওই বাড়িতে তিন কক্ষের (ড্রয়িং-ডাইনিং, দুটি শৌচাগার লিফট ছাড়া) বাসার ভাড়া ১৬ হাজার টাকা নেওয়া হচ্ছে। আর বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল আলাদা
জনতার আওয়াজ/আ আ